ঢাকা, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৪৬ মন্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার রাতে কটিয়াদী পৌরসভার কটিয়াদী সরকারি কলেজ  মাঠে বিজয়া সম্মিলনী ও বিসর্জন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কটিয়াদী পৌরসভার পূজা উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন ।

সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কটিয়াদী সরকারি কলেজ মাঠের পুকুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেন পূজার্থীরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পূজা উদযাপনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করে। ভবিষ্যতেও এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম