"জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সকলকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়কের দাবি আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
