ঢাকা, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাজেক সড়কে অবরোধ, আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তায় সরানো হলো ২৯৩৩ পর্যটককে

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫৭ মিনিট আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১:০৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের ১০ নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করায় আটকা পড়েন ২ হাজার ৯৩৩ জন পর্যটক। 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় তাঁদের বাঘাইহাটের উদ্দেশে পাঠানো হয়।


এর আগে সকাল ৬টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন জানান, অবরোধের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি দ্রুত সমাধানে জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলমান রয়েছে। 
উল্লেখ্য, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। অবরোধে পর্যটন নির্ভর সাজেকের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম