ঢাকা: প্রতিদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শো হচ্ছে। সেখানে টক টক কথাই হচ্ছে। টকের সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি কথা হতো তাহলে আমার ভালো লাগতো। সেটা হয় না, শুধু এটা হচ্ছে না ওটা হচ্ছে না।
শনিবার (১৩মে) দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টক শো করার সুযোগ আমি করে দিয়েছি। কারণ টেলিভিশন একটা ছিল, সরকারি। এখন বেসরকারি টেলিভিশন প্রায় ৪৪টা। ৩২টা চলমান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
