ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রবল ঘূর্ণিঝড় মোখার শক্তি আর বাড়বে না- আবহাওয়া অফিস

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

banglahour

ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার শক্তি আর বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুপার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়া অফিসের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

রবিবার (১৪মে) সকালে সংবাদ আবহাওয়ার নিয়মিত বুলেটিনে পরিচালক বলেন, ভোর রাত থেকে মোখার অগ্রভাগ কক্সবাজার উত্তর মিয়ামমারের দিকে অতিক্রম শুরু করেছে। দুপুর বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে মোখার মূল কেন্দ্র অতিক্রম শুরু কবরে। তখন কেন্দ্র যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন সেন্টারে বাতাসের গতি ১৪০ থেকে ১৬০ কিলোমিটার হতে পারে। টোটাল বডি অতিক্রম করতে প্রায় ১৫ ঘন্টা সময় লাগবে।

মোখার কেন্দ্রের মূল অংশ অর্থাৎ ডান পাশ মিয়ানমারের দিকে আঘাত হানবে যেটা বেশি ভয়ংকর। বাম পাশ বাংলাদেশের দিকে আঘাত হানবে যা তুলনা মুলক ডান অংশের চেয়ে কম শক্তিশালী। যেহেতু মোখার ডান অংশ মিয়ানমারে আর বাম অংশ বাংলাদেশে তাই মিয়ানমারের চেয়ে বাংলাদেশের ঝুকি কম।

কেন্দ্রের মূল অংশ অতুক্রমের সময় বিভিন্ন স্থানে ভারি বৃস্টিপাত হবে। এখনও কক্সবাজারে বড় কোন প্রভাব দেখা যাচ্ছে না। তবে সেন্টমার্টিন্সে বাতাসের গতি ৪০ কিলোমিটার। কেন্দ্র স্থলভাগে আঘাত হানার সময়ও এটির শক্তি আর বাড়বে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম