দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এক মজার রসিকতায় মেতেছেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে সাধারণ সাজের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!”।
জয়ার সাথে কফি খাওয়ার সুযোগ মিললেও শর্ত হলো কফির সম্পূর্ণ বিলটি ভক্তকে নিজেকেই দিতে হবে, আর জয়া সেখানে কেবল তাঁর সঙ্গ দেবেন।
প্রিয় অভিনেত্রীর এমন রসবোধপূর্ণ পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে বেশ হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই সানন্দে কফির বিল দিতে রাজি বলে জানিয়েছেন।
কাজের খবরের বাইরেও ব্যক্তিগত মুহূর্ত বা এমন খুনসুটিপূর্ণ পোস্টের মাধ্যমে তিনি প্রায়ই নেটপাড়ায় আলোচনার জন্ম দেন। এবারও তাঁর এই রসবোধ ভক্তদের বেশ নজর কেড়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
