‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বিভাগীয় প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ (রোববার) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে সিটি কর্পোরেশন প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হারুন অর রশিদসহ প্রশাসন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
