ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্পীকার ব্যারিস্টার মুস্তাককে সংবর্ধনা দিল ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম বলেছেন, গুণীজনদের সম্মানিত করলে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়। একইসাথে আলোকিত হয় সমাজ তথা দেশ। 
তিনি দক্ষিণ সুরমার  জালালপুর ডিগ্রি কলেজে ফজলুর রহমান  স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ব্যারিস্টার সালাম বলেন, যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস একটি সুনামখ্যাত এলাকা। ব্যারিস্টার মুস্তাক এই কাউন্সিলের একজন জনপ্রিয় মানুষ। বারবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্পীকারের দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। এরকম একজন গুণী মানুষকে সম্মানিত করায় ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। 


জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুকের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুস্তাক আহমদ বলেন,   
জালালপুর এলাকার সন্তান হিসেবে আজ নিজেকে গৌরবান্বিত মনে করছি। কারণ এলাকার মানুষ যেভাবে আমাকে সম্মানিত করছেন এটি অনেক বড় পাওনা। মরহুম ফজলুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই মানুষ ছিলেন আমার চলার পথে অনুকরণীয়। তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। ফজলুর রহমান মেম্বারের নামে ফাউন্ডেশন গঠন করায় তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সালিসি ব্যাক্তি এম এ শহীদ পংকি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আখলাকুল আম্বিয়া বাতিন, এডভোকেট নাজমুল ইসলাম,  এনামুল কবির, শাহজাহান চৌধুরী সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম