ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে ৫ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর বিশেষ অভিযানে ১২৪.৩৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


২৭ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ১২৪.৩৭ ঘনফুট সেগুন কাঠ আটক করেন। জব্দকৃত কাঠের সিজার মূল্য ৫,৫৯,৬৬৫/- টাকা।


এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।


তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পন্থায় চোরাচালানী তৎপরতা বাড়ালেও তা রোধে জোনের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত ও পাহাড়ি এলাকায় চোরাচালান দমনে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম