ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার দৌলতপুরে অবস্থিত মহেশ্বরপাশা সাইলো মানিকতলা খাদ্য গুদামে গম চুরির অভিযোগে শ্রমিক ইউনিয়ন সভাপতিকে আটক

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

banglahour

 


সোমবার  রাত আনুমানিক ৮টার দিকে সরকারি কোনো ধরনের বৈধ কাগজপত্র বা অনুমতি ছাড়াই গম বোঝাই দুটি ট্রাক সাইলো থেকে বের করার চেষ্টা করা হয়। বিষয়টি অবৈধ বা চুরির প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হওয়ায় গুদাম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহেশ্বরপাশা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে সহ ৩.জন কে  আটক করে থানায় নিয়ে যায়। 


এদিকে তাদের সভাপতিকে আটকের প্রতিবাদে আজ  সকাল থেকে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মানিকতলা সিএসডি  ডিপোর সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাইলো কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের মধ্যে বেলা ১১ টায় বৈঠক হয়। বৈঠক চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। কর্মকর্তারা সাইলো থেকে বের হওয়ার পথে শ্রমিকরা তাদের নেতার মুক্তির দাবিতে তাদের অবরুদ্ধ করে রেখেছে। 

খাদ্য অধিদপ্তরের  
চলাচল ও সাইলো  আব্দুস সালাম ঘটনা তদন্তে এসেছেন বলে জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  কর্মকর্তাদের  প্রচেষ্টায় সন্ধা সাড়ে ছয়টায় তাদের  উদ্ধার করতে সক্ষম হয়। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম