ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেসহ ৬ দেশের রাষ্ট্রদূত প্রটোকল সুবিধা পাবেন না

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ মে ২০২৩, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরবসহ ৬ দেশের রাষ্ট্রদূতেরা এখন থেকে ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। দেশের পরিবেশ শান্ত থাকায় বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এ বিষয়ে বলেন, এখন থেকে আর কেউ অতিরিক্ত এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে। তবে কেউ যদি বাড়তি সুবিধা নিতে চান তা হলে অনপেমেন্ট আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে এতো অশান্তি নাই যে আপনাকে রাস্তায় গুলি করে মেরে ফেলবে। আমাদের দেশে আমরা কয়েকজনকে দেই। এখন সবাই চায়। তাই বলেছি আমরা এটা উইথড্র করলাম। 

সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “সরকারি খরচে (জনগণের ট্যাক্সের টাকায়) বিদেশি কোন রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো আছে। তাছাড়া কোন দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।”

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯