ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে এসএসসি ’৮৬ ব্যাচের মিলনমেলা, প্রাণের টানে এক হলেন পাঁচ শতাধিক বন্ধু

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(১২ মিনিট আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:০৯ অপরাহ্ন

banglahour


দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব আর আনন্দ-উচ্ছ্বাসে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ’৮৬ ব্যাচের জেলা বন্ধু মিলনমেলা-২০২৬। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে কুড়িগ্রাম টাউন হল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুড়িগ্রাম টাউন হলে এসএসসি ’৮৬ ব্যাচের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।

শাহিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার গাজী সিরাজ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট ফসিহ উদ্দীন মাহতাব, মিরপুর জোনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমেদ, মোশাররফ হোসেন খান এবং কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ অনেকে।

দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরবাজার প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, কুড়িগ্রামে বন্ধুদের এমন বৃহৎ মিলনমেলা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সময়ের ব্যবধানে সবাই কর্মজীবনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে পারলে অসহায় ও বিপদগ্রস্ত বন্ধুদের পাশে দাঁড়ানো সম্ভব হবে। এ জন্য তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম