ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

'বরবাদ' নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দীঘি

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১০ মিনিট আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:১১ অপরাহ্ন

banglahour

'বরবাদ' সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে নিজের প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

গুঞ্জন প্রসঙ্গে দীঘি বলেন, তিনি নিজে মুখ খুলে কোনো তথ্য নিশ্চিত না করা পর্যন্ত তাকে কেন্দ্র করে ছড়ানো যাবতীয় কথাই কেবল 'গুঞ্জন'।

দীঘি জানান, শোবিজ অঙ্গনে কাজ করলে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল বা গুঞ্জন থাকাটাকে তিনি অত্যন্ত স্বাভাবিক হিসেবেই দেখছেন।

দীঘি সাফ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তিনি নিজের মুখে কিছু বলছেন না, ততক্ষণ পর্যন্ত এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। তার ভাষায়, "আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে"।

একজন মিডিয়া পার্সন হিসেবে গুঞ্জনকে হালকাভাবে এবং খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত বলে মনে করেন দীঘি। তাই প্রতিটি আলোচনাকে বাড়তি গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া দেখানোর কোনো যৌক্তিকতা তিনি দেখেন না।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম