ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তানজিন তিশার অভিনয় শিল্পী সংঘের সদস্য পদ স্থগিত

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১:২০ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ। ৬ নভেম্বর (শুক্রবার) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, মূলত কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় এবং নিয়মভঙ্গ করার কারণে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে গত ৭ জুলাই তানজিন তিশাকে 'সদস্যপদ স্থগিতকরণ' সংক্রান্ত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত জবাব বা ব্যাখ্যা জমা দেননি।

নোটিশের জবাব না দেওয়ায় সংগঠনের সালিশ মীমাংসাকরণ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর স্বাক্ষরিত এই চিঠিতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু স্বাক্ষর করেন, যা ৬ নভেম্বর রাতে প্রকাশ্যে আসেন।

এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম