চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ কার্যকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির ৭ নেতাকর্মীকে এবং জেলা শহর থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা।
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলো চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪) এবং বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)।
আলমডাঙ্গা থানার কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক কুশল বলেন, অভিযোগ পাওয়া যায়, কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে আলমডাঙ্গা থানা পুলিশ এদিন বিকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জ্যামিকে কয়েকজন পিটিয়ে আহত করে। তাকে তার স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তী করে। চিকিৎসা শেষে জ্যামিকে গ্রেপ্তার করা হয়। সে নাশকতা মামলার আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
