ঢাকা, ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

*সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক*

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১০ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে ০২ জন ভারতীয় খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০) শূন্য লাইন অতিক্রম  করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময় উক্ত এলাকায় টহলরত বিজিবির টহল দল ০১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ০২টি দা, ০২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ উক্ত খাসিয়া নাগরিকদের আটক করতে সক্ষম হয়। অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটককৃত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক *লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ* বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি এয়ারগান, ৩৫ রাউন্ড গুলি এবং ০২টি দা, ০২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ উক্ত খাসিয়া নাগরিকদের আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম