ঢাকা, ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৫ সানের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫ শিক্ষার্থীর সাফল্য, বর্ণাঢ্য সংবর্ধনা

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। ঢাকা।

(৪ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:০৮ অপরাহ্ন

banglahour

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জনকারী ১৫ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মুন্সীগঞ্জ।

প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ জুয়েল। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার একাডেমিক কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ শরীফ উল্যাহ জানান, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ জন বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ৯ জন ট্যালেন্টপুলে এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আগামী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম