ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনে না আসাটা বিএনপির ব্যাপার- ওবায়দুল কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের আর ভয় পাওয়ার দিন নেই। আওয়ামী লীগের শক্তির উৎস এদেশের জনগণ। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ বড় গলায় কথা বলে। নির্বাচনে না আসাটা বিএনপির ব্যাপার। কিন্তু নির্বাচন হতে দিবে না এমন দুঃসাহস প্রতিহত করা হবে। 

তিনি বুধবার (১৮মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ শেখ হাসিনার নিজস্ব চিন্তা কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দিয়ে প্রশংসা করেছে। আজকে শেখ হাসিনার এসব অর্জনে বিএনপির অর্ন্তজ্বালা। আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐতিহাসিক ১৭ মে কে অভিহিত করেন জয় বাংলা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শ ফেরার দিন হিসেবে। 

আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, ডাক্তার দীপু মনি সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিবৃন্দ। বক্তারা উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে এবং উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম