ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কয় মা-মেয়ে সহ থ্রি হুইলারের তিন যাত্রীর মৃত্যু।আহত পাঁচজন

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৭:১৩ পূর্বাহ্ন

banglahour


পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া ,ও পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০) ।
শুক্রবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
নিহত মাহমুদা ও তার মেয়ে সুমাইয়া ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও কণ্যা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে যাত্রী বোঝাই থ্রি হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দীঘি এলাকায় থ্রি হুইলারটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় হুইলারটি। এসময় আট যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাহমুদা আক্তার,তার মেয়ে সুমাইয়া সহ পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।
এদের মধ্যে মাহমুদা ও তার মেয়ে সুমাইয়া রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।
ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে।  এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম