ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেলো তারাজুল ইসলাম তারাজ

শিক্ষা | নিউজ ডেস্ক।

(১৯ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৩৭ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তারাজুল ইসলাম তারাজ।

রাজধানীর জোনাকি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী পর্ব।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। এ সময় মেধাবী শিক্ষার্থী হিসেবে সম্মাননা লাভ করে তারাজুল ইসলাম তারাজ। শিক্ষার্থীদের এমন অর্জন তাদের ভবিষ্যৎ পথচলায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। দেশীয় সংস্কৃতির আবহে নাচ, গানসহ বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করে শিক্ষার্থীরা। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দমুখর ও উৎসবমুখর।

যুক্তরাজ্যের শিক্ষাক্রম অনুসরণ করে ২০০৪ সালে যাত্রা শুরু করে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল। আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে।

আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে শিক্ষা ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক এই আয়োজন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম