ঢাকা: নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২১মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিউবার বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে তাতে কি হয়েছে কোন কি লাভ হয়েছে, হয়নি।
ড. হাছান মাহমুদ ব্যবসায়িদের সিন্ডিকেট নিয়েও কথা বলেন। তিনি বলেন, অস্বাভাবিকভাবে সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
