ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তিন জন মন্ত্রী উপভোগ করেন অনুষ্ঠান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১৮ মিনিট আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪৩ অপরাহ্ন

banglahour


রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হয়েছে মৌলভীবাজারের মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস উৎসব
রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস উৎসব। হাজারও মানুষের পদচারনায় মূখর জোড়া মন্ডপ।


কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সীমান্তবর্তী উপজেলায় শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা। 


কমলগঞ্জের আদমপুর ও মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এ বছর ১৮৪ তম মহা রাসোৎসব পালিত হচ্ছে। শ্রী কৃষ্ণের মহারাসলীলা উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী পল্লীতে রাসোৎসব উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই ছিলো উৎসবের আমেজ।


মহা-রাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ ও আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ গুলোতে ছিল সাজ সাজ রব। সাদা কাগজের নকশায় সজ্জিত মন্ডপগুলো সাজানো হয়েছে নিপুন কারুকার্জে।


রাসোৎসব উপলক্ষে সকাল সাড়ে  ১১টা থেকে গোধূলীলগ্ন পর্যন্ত চলে রাখাল নৃত্য। সন্ধ্যা ৬টা মনিপুরি মহারাস লিলা সেবা সংঘের সভাপতি এডভোকেট চাঁদমুরারী সিংহ এর সভাপতিত্বে  গুনীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী  নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্টপোষকতা প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মুজিবুর রহমান চৌধুরী এমপি। রাত ৯টা পর্যন্ত চলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা এবং রাত ১০টা থেকে ভোর পর্যন্ত শ্রী কৃষ্ণের মহা রাসলীলার মধ্যে দিয়ে শেষ হবে বৃহৎ এই ধর্মীয় উৎসব। অতিথিরা বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত থেকে উপভোগ করেন। ১৮৪তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে । উৎসব ঘিরে মনিপুরী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও শত শত দেশি বিদেশি পর্যটকরাও উপস্থিত হয়েছেন মহা রাস উৎসব দেখতে। 


এদিকে ১৮৪ তম মহা রাস উৎসবকে নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ ও উপজেলা প্রশাসন।
এবারের উৎসব সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে নিবিঘ্নে সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম