বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকায় আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইডুর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, হেড অব সেলস মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শোরুমের কর্ণধার মো. সাজিদ আলী এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী পরিবহন হিসেবে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জে রাইডুর শোরুম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতারা সহজেই ইলেকট্রিক স্কুটার কেনা ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
