ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ১২ আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৩১ মিনিট আগে) ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৭:১৭ পূর্বাহ্ন

banglahour

 

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, ছিনতাই প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ৪ জন ছিনতাইকারী, ১ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা
গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারী হলেন—

১. মো. ইমরান (২৭), ঘোনারপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. জিয়াবুল হক (৩৫), দক্ষিণ রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকা, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মো. জুনাইদ (১৯), দক্ষিণ মুহুরীপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৪. সোলাইমান বাদশা (২৫), দক্ষিণ মুহুরীপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " বাংলা আওয়ার " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইমরানের বিরুদ্ধে অতীতে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

অন্যদিকে, সোলাইমান বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দস্যুতার প্রস্তুতিসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আলম প্রকাশ নুরুল আমিন প্রকাশ পুতু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া (আলীর জাহাল) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ফজল করিম এবং মাতার নাম জীবন আরা বেগম।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার  দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃত নুরুল আলমের বিরুদ্ধে ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ২০০৮ সালের চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত মামলা এবং ২০২০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ৫ মাদকসেবী
অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—

১. তারেকুল ইসলাম (৩২), দক্ষিণ রুমালিয়ারছড়া, ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মিটন বড়ুয়া (৩৮), বিজিবি ক্যাম্প পূর্ব বড়ুয়াপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মো. তামিম (১৯), সাতকানিয়া, চট্টগ্রামের বাসিন্দা; বর্তমানে নুরপাড়া, ফায়ার সার্ভিস এলাকা, কক্সবাজার।

৪. মো. তারেক (২০), লেদা, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ; বর্তমানে সুগন্ধা এলাকার পানশী রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

৫. মো. হৃদয় (১৯), গোবিন্দপুর, সদর দক্ষিণ, কুমিল্লা; বর্তমানে সুগন্ধা পয়েন্টের দারুচিনি রেস্টুরেন্ট এলাকায় অবস্থান করছিলেন।

দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—

১. মোহাম্মদ সুলতান (৫২), কাউয়ারপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।

২. মো. শফি উল্লাহ (১৯), মধ্যম কলাতলী, কক্সবাজার সদর।

কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
এদিকে, একই সময়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ১১ জনকে আটক করা হয়েছে। তবে আটক কিশোরদের পরিচয় ও তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত
কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় ছিনতাই, মাদক কারবার, মাদকসেবন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশের বিশেষ অভিযানে একসঙ্গে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের ঘটনায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়ার বিষয়টি সামনে এসেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম