ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে- জি এম কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ মে ২০২৩, সোমবার, ৫:১৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই। দেশের রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই নির্বাচন ব্যবস্থার ওপর। নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। 

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

জনাব কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমত নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিলো তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এক সময় কেয়ারটেকারের দাবি উঠেছে। আবারা কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধীতা করেছি। 

কেয়ারটেকার ইস্যুতে কখনো আওয়ামী লীগ ও বিএনপি এক সাথে আন্দোলন করেছে। আবার একই দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসাথে আন্দোন করেছে। এখন বিএনপি আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায় যেনো বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলন হয়। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেনো কোন বিতর্কের সৃষ্টি না হয়।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি দুটি কারণে। এক. আমরা দেখতে চাই মাঠ পর্যায়ে আমাদের শক্তি ও জনসমর্থন কতোটা আছে। দুই. নির্বাচন কেমন হচ্ছে তা দেশের মানুষকে দেখাতে চাই। দেশের মানুষ যেনো বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পরিস্কার ধারণা পায়। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর পেস সেক্রেটারি ০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম