দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে নুরানী মসজিদের সামনে প্রতিবাদ সভা করে বিএনপি ।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান প্রমুখ। এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ঢাকা - সিলেট মহাসড়কেে ভৈরব দূর্জয় মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইস কোঃ মোড়ে গিয়ে শেষ হয় । তাছাড়া ঢাকা - সিলেট ও ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন ছিলো । তবে এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি । যান চলাচল স্বাভাবিক ছিলো। তাছাড়া ও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা অফিসে কাজকর্ম স্বাভাবিক ছিলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
