ঢাকা: জাতির পিতা নৌবাহিনীকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। আজকে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে যুদ্ধ জাহাজ নিজেরাই প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছি। নৌবাহিনীর ঘাঁটি এমন একজন ব্যক্তির নামে করেছি যার বাংলাদেশের মানুষের জন্য অবদান রয়েছে। শের-ই-বাংলা একে ফজলুল হক।
বুধবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তিনি বলেন, নৌবাহিনীকে আরো সক্ষম করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। গত ১৪ বছরে আমাদের সশস্ত্র বাহিনী যাতে আরো সক্ষমতা অর্জন করতে পারে, আন্তর্জাতিক মানসম্মান হয় সেদিকে লক্ষ্য রেখে, জাতির পিতা যে আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে গিয়েছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
