ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবৈধ সরকারের পতন ঘটিয়ে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই- চরমোনাই পীর

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫০ পূর্বাহ্ন

banglahour

নোয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়ে নেয়ায় বিদেশীরা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন দূর্বিষহ করে তুলেছে। পীর সাহেব চরমোনাই বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। 

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস নেই। পীর সাহেব বলেন, সরকার মানুষকে ধোকাদিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। পুনরায় যেনতেন একটি নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু সরকারের সে খায়েশ দেশবাসী পুরণ হতে দেবে না।

বুধবার (১২জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখলী জেলা (দক্ষিণ) আয়োজিত মাইজদীস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. আ.ফ.ম খালিদ হোসাইন ও মাওলানা খালিদ সাইফুল্লাহ পীর সাহেব চরকাদিরা, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, সৌদী প্রবাস শাখার সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, নোয়াখালী উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ। নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাও. আলা উদ্দিন হারুন ও মুহা. আবদুল মুকিত এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাও. ফিরোজ আলম, মাও. শহীদুল ইসলাম, মাও. কাউছার আহমাদ, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন,  মাও. শাকির হোসাইন, মুহা. রাসেল আহমেদ, মুহা. বেলাল হোসাইন, মুহা. আবদুল করীম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

পীর সাহেব বলেন, আওয়ামলীগ সরকার পুরোমিথ্যার উপর প্রতিষ্ঠিত। ৫ সিটির মেয়রদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামীলীগের আমলে সবচেয়ে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হয়। এধরনের মিথ্যা যদি দেশের প্রধানমন্ত্রী বলেন, তাহলে বুঝা যায় দেশের অবস্থা কোন পর্যায়ে। তিনি এক দফার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি ১৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বিশাল সমাবেশ কর্মসূচির কথা উল্লেখ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম