ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাগাছ থেকে তৈরি কলাবতী শাড়ী গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ জুলাই ২০২৩, সোমবার, ২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ী এবং ২টি জুয়েলারি বক্স এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ী প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ী ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯