ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনা বিদ্যুতের আলো পৌঁছে দিতে এতটুকুও কার্পণ্য করেননি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ জুলাই ২০২৩, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

banglahour

বান্দরবান: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিদ্যুতের আলো পৌঁছে দিতে এতটুকুও কার্পণ্য করেন নি। সন্ধ্যের পর দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষ এখন আর আগেকার দিনের মতো আঁধার আর সুনসান নীরবতায় ঢাকা নেই। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত হচ্ছে। কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে। আর এসব কিছুর অবদান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।

শুক্রবার (২১ জুলাই) বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষীদের জীবন মান উন্নয়নে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচ যন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম