ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদেশিরা বিএনপিকে সায় দেয়নি: সালমান এফ রহমান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছুদিন বিদেশিদের পেছনে ঘুরেছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি৷ এছাড়া তত্ত্বাবধায়ক ইস্যুতে তারা বিদেশিদের কাছ থেকে কোনো সায় পায়নি বলেও জানান তিনি।

সোমবার (২৪ জুলাই) রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য প্রতিটি আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সালমান এফ রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরার কথাও বলেন তিনি।

দেশে একটা পক্ষ আছে যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না।  তারা চায় বাংলাদেশ আবারও পাকিস্তানের মতো হয়ে যাক এমন মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, বিএনপি বিভিন্ন উছিলায় ভোটে আসতে চায় না, তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে।

২০০৯ সালে নির্বাচনী ইশতেহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিলো সেটা নিয়ে অনেকেই হাসাহাসি  করেছিলো উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আজ ডিজিটাল  বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ইতালির বেশ কয়েকজন মন্ত্রী এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর মহাপরিচালক বাংলাদেশকে রোলমডেল উল্লেখ করে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে নিয়ে এসেছেন।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ন্যায় ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে কাজ করছে, ইতালি সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন মন্তব্য করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইতালিয়ান ভাষা শিক্ষা ইন্সটিটিউট গড়ে তোলার আহ্বান জানান৷ যাতে করে বাংলাদেশীরা দেশ থেকে ইতালি ভাষা শিখে দেশটিতে আসতে পারেন- এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

উপদেষ্টা সালমান এফ রহমান আরো বলেন, বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে আশা করা হচ্ছে রোম-ঢাকা সরাসরি  ফ্লাইট চালু হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম