ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ আগস্ট ২০২৩, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল এবং গত সাড়ে ১৪ বছরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিকাশ অভূতপূর্ব।

শুক্রবার (৪আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ৩য় আন্তর্জাতিক 'তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা' সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় 'স্মার্ট সমাজে সকলের যথাযথ তথ্যপ্রাপ্তির সুযোগ' (ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল একসেস টু ইনফরমেশন ফর স্মার্ট সোসাইটি) প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলন আয়োজনের জন্য  বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুনের সভাপতিত্বে ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ার ড. দিলারা বেগম অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক জিলিয়ান অলিভার উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন।

তিনদিনব্যাপী এ সম্মেলনে দেশের গবেষকদের সাথে ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনার গবেষকসহ ১৩টি দেশের প্রায় ৪০০ অংশগ্রহণকারী যোগ দিচ্ছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার  প্রাক-উদ্বোধনী অনলাইন সেশনের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলন ৪২টি গবেষণাপত্র নিয়ে আলোচনার মাধ্যমে শনিবার শেষ হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম