ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষকদের মাঝে দাওয়াতের মাধ্যমে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ আগস্ট ২০২৩, শনিবার, ৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আল্লাহতাআলা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ইসলামের দাওয়াতের শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

২৬ আগস্ট শনিবার বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত "জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির পরিবর্তনের মাধ্যমে জাতির পরিবর্তন হয়। কোন শিশু জন্মগ্রহণ করার পর যে পরিবেশে বড় সে সেই আদর্শ গ্রহণ করে। এজন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে মুসলিম শিশুদের বেড়ে উঠতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে যেন তারা ভিন্ন আদর্শে গড়ে উঠতে না পারে। শিক্ষকদের আরও নৈতিক হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জেলা প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, ক্বারী দিদারুল মাওলা, উপাধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন,প্রিন্সিপাল ওমর ফারুক, প্রিন্সিপাল মাওলানা ওয়ালী উল্লাহ,জয়েন্ট সেক্রেটারী ইশতিয়াক মু আল আমীনসহ অন্যন্যা দায়িত্বশীলবৃন্দ।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম