ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাজরাবাড়ী এবং মেলান্দহ উপজেলায় ইউপি নির্বাচন হচ্ছে

সারাদেশ |

(৩ বছর আগে) ২ নভেম্বর ২০২২, বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন

banglahour

আলী আকবর: আজ জামালপুরের হাজরাবাড়ী পৌরসভা এবং মেলান্দহ উপজেলার আদ্রা ও ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
হাজরাবাড়ী পৌরসভার নয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এবং ভোটকক্ষগুলো সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। 
২০১৬ সালে গঠিত হাজরাবাড়ী পৌরসভার এটি প্রথম নির্বাচন। এই পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ৮৭৪ জন।
নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সামছুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু জগ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হাসান হাজারী তাল গাছ প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ছাইফুল ইসলাম হাতপাখা। 
এছাড়া পৌরসভার তিনটি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৬ জন নারী এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 
ফুলকোচা ও আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯