ববি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং এসোসিয়েশন আয়োজনে বিবিএ কমপ্লিশন সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।
ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং এসোসিয়েশন আয়োজনে বিবিএ কমপ্লিশন সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনা করে ভালো সিজিপিএ অর্জন করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
আজ ২ নভেম্বর (বুধবার) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোশিয়েশনের আয়োজনে বিবিএ কমপ্লিশন সিরিমনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ভালো সিজিপিএ থাকলেই ভালো কিছু করতে পারবে না, ভালো মানুষ হওয়ারও দরকার। যেকোনো কর্মে গিয়ে মনুষ্যত্ব, সততা ও মানবিকতাকে ধারণ করা প্রয়োজন। তাহলে মানুষের মূল্য থাকবে। মানুষ তাঁকে মনে রাখবে। সততা প্রতিটি শিক্ষার্থীকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। সময়ের মূল্য, নিয়মানুবর্তিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। নিজের যায়গায় সৎ থাকার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নুসরাত শারমিন লিপি'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন, মো. আবির হোসেন, ড. তাজিজুর রহমান, ড. সোহেল চৌধুরী, সহকারী অধ্যাপক সুরজিত কুমার মন্ডল, প্রভাষক সায়মা আফরিন লিজা এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।এছাড়া নবনিযুক্ত চেয়ারম্যান, বিদায়ী চেয়ারম্যানবৃন্দদের এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
