ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৪৪ পূর্বাহ্ন

banglahour

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের কেক কেটে জন্মদিন উৎসব পালন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় শিশুদের সাথে একান্তে সময় কাটিয়ে এবং সকলের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন পার্বত্য মন্ত্রী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভা ৩নং ওয়ার্ডের সরকারি শিশু পরিবারে শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন উৎসব পালন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.আমজাদ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুরা উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম