ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৪ অপরাহ্ন

banglahour

খুলনা: পুটখালী সীমান্ত থেকে ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী একজন মহিলাকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
 
রবিবার (০৬ নভেম্বর ২০২২) বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। 

উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর খুলনা থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামস্থ মোছাঃ আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী অভিযান পরিচালনা করে। 

উক্ত তল্লাশী অভিযানে বিজিবি টহলদল আনুমানিক ৮২,৩৪,৮০০/- (তিরাশি লক্ষ চৌত্রিশ হাজার আটশত) টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মোসাঃ রত্না বেগমকে (৩৪) আটক করে। 

উক্ত স্বর্ণের বারগুলো মহিলার শরীরে অভিনব কায়দায় পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় লুকায়িত ছিল। আটককৃত মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯