ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসি হাবিবুল আউয়াল হলো আওয়ামী টুর্নামেন্টের দলদাস রেফারি- ইশা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৫ নভেম্বর ২০২৩, রবিবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন,  বর্তমান প্রধানমন্ত্রীকে বহাল রেখে অথর্ব নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। আর বর্তমান সিইসি হাবিবুর আউয়াল হলো আওয়ামী টুর্নামেন্টের দলদাস রেফারি। এ রেফারি ইতোমধ্যে পরীক্ষায় ফেল করেছে। ফেলুয়া কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন মোটেও সম্ভব নয়।

নেতৃদ্বয় বলেন, হাবিবুল আউয়াল সাহেব একটা মানসিক প্রতিবন্ধী। এই মানসিক প্রতিবন্ধী লোক কি জাতীয় নির্বাচন করবে? জাতীয় নির্বাচন করার কোনো সক্ষমতা তার নেই। তাকে পদত্যাগ করে চলে যেতে হবে।

রবিবার ৫ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সংবিধানের দোহাই দিয়ে কোনো অবস্থাতেই যদি আওয়ামী অবৈধ সরকার নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে ওঠবে। সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করে নেতৃদ্বয় বলেন, আপনাদের এখনো সুযোগ আছে পীর সাহেব চরমোনাইর আল্টিমেটাম মেনে নিয়ে ১০ নভেম্বরের পূর্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গৃহ যুদ্ধ থেকে রক্ষা করুন। আর না হয় আপনাদের পতন যে কতটা নির্মম ও ভয়াবহ হবে তা কেবল সময় বলে দেবে

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম