ঢাকা: বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। পাশাপাশি সব ধরনের ভর্তুকি কমাতে হবে। আয় ও এলাকা অনুযায়ী বিদ্যুৎ ও পানির ফি নির্ধারণ করতেও নির্দেশনা দিয়েছেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
