এইচএসসির বাংলা প্রথমপত্রের বিতর্কিত সেই প্রশ্ন। ছবি: সংগৃহীত
ঢাকা: এইচএসসি পরিক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নে ধর্মীয় স্পর্শকাতর বিষয় উঠে আসায় দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়ে। ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের সেই প্রশ্ন নিয়ে দেশজুড়ে সমালোচনার পর সেই প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারীদের চিহ্নিত করা হয়েছে।
প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানি দাতারা হল: প্রশ্নকর্তা ঝিনাইদহের মহেশপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বরত নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দীন শাওন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২ ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তাদের তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলা প্রথমপত্রের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্নপত্রটি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত।
উল্লেখ্য, গত রোববার (৬ অক্টোবর ২২) সারা দেশে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরিক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডের ‘কাসালাং’ সেটের নাটক-সিরাজউদ্দৌলা অংশের ১১ নম্বর প্রশ্নে সাম্প্রদায়িক বিষয়টি উঠে এসেছে।
এদিকে প্রশ্নপত্রে ধর্মীয় স্পর্শকাতর বিষয়কে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
