ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোহাম্মদপুরে অবৈধ প্রায় ৬০টি দোকান উচ্ছেদ

জাতীয় | নিজস্ব প্রতিবেদকঃ

(২ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান/
উচ্ছেদ করা হয়েছে অবৈধ প্রায় ৬০টি দোকান/
০৫ মামলায় ০২লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্ম কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে ০৫ টি মামলায় ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।

শনিবার (০৯ ডিসেম্বর ২০২৩) দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল ০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, 'এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।'

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯