ববি: বাসের বেপরোয়া গতি কেড়ে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীর ইসমাঈল ইমনের প্রাণ। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইমন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
গত রোববার (৬ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সাথে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন সে। বাসটি অতিরিক্ত গতিতে চলায় বাসচালক বাসটির নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে চিগিৎসারত অবস্থায় মারা যায়।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক। ইমনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
এদিকে ববি শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদরা ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
