আজ সোমবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা থেকে জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে। তিনটি প্রেস থেকে প্রয়োজনীয় নিরাপত্তাসহ ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর পর জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সেসব সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এরপর জেলা থেকে যথাসময়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে।
এবার ৩০০ আসনে ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটার রয়েছে। প্রথমদিন ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও যাবে।
তবে যেসব নির্বাচনি আসনে মামলা রয়েছে সেখানে ব্যালট পেপার পরে যাবে। ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর পর জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সেসব সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে। এবার দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ; পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং ৮৫২ জন হিজড়া।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সোমবার থেকে জেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পাঠানো হবে। ভোটের দিন জেলা থেকে সব উপজেলায় ব্যালট পাঠানো সম্ভব হবে না। কারণ ভোটের আগের দিন কেন্দ্র অনুযায়ী ব্যালট সেট করতে হবে, বাছাই করতে হবে। সেগুলো আগেই পৌঁছাতে হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল নিয়ে মামলাগুলো মাথায় রেখে ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট ছাপানো শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। প্রথম দিন কোথায় যাবে ব্যালট সোমবার প্রথমদিনে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় পাঠানো হবে।
সোমবার গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার ব্যালট পেপার বিরতণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
