দৈনিক ইত্তেফাক-এর সাবেক সিনিয়র আটিস্ট সাংবাদিক গৌতম বোস- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ সোমবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোকবার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন গৌতম বোস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
