ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৩:৩৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকালে শান্তিনগর বাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করার আহবান জানান এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক আসাদ মুরাদ তালুকদারসহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯