ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালে প্রধানমন্ত্রী

জাতীয় |

(২ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৫ অপরাহ্ন

banglahour

নির্বাচনী জনসভায় যোগ দিতে  ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সড়কপথে  আজ শুক্রবার বেলা একটার দিকে বরিশালে পৌঁছেছেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন তিনি।

উৎসবমুখর পরিবেশে বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসতে থাকেন দলের নেতা কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু উদ্যান পরিনত হয় জনসমুদ্রে।

দলীয় সূত্র জানায়, জনসভা শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করবেন। পরে দিনব্যাপী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মাদারীপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯