ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাল্টিমোডাল ওয়াটারওয়েজে যোগ দিতে ভারতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি  “পিএম গতি শক্তি মাল্টিমোডাল ওয়াটারওয়েজ সামিট-২০২২’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারতের উত্তরপ্রদেশের বারানাসিতে পৌঁছেছেন।


আগামীকাল ১১ নভেম্বর-২০২২ ভারতের উত্তরপ্রদেশের বারানাসিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

ভারতের বন্দর, নৌ ও জলপথ এবং আয়ুর্বেদ, ইয়োগা ও ন্যাচারোপ্যাথি, ইউনানী, সিদ্ধাহ, হোমিওপ্যাথি  (এ ওয়াই ইউ এস এইচ-আয়ুষ) মন্ত্রণালয় দু'দিন ব‍্যাপি এ সামিটের আয়োজন করেছে।
ভারতের বন্দর, নৌ ও জলপথ এবং আয়ুষ মন্ত্রণালয়ের মন্ত্রী  সরবানান্দ সনোয়ালের আমন্ত্রণে প্রতিমন্ত্রী সম্মেলনে অংশ নিবেন। তিনি দু'সদস‍্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অপর সদস‍্য হলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তিনি ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির চেয়ারম্যান সঞ্জয় বন্দোপাধ্যায়ের  আমন্ত্রণে সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি সম্মেলনে বাংলাদেশ ফোকাস অন রিজিওনাল কানেক্টিভিটি’ বিষয়ক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন।


উল্লেখ্য, ভারত সরকার বিভিন্ন অংশীজনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “পিএম গতি শক্তি মাল্টিমোডাল ওয়াটারওয়েজ সামিট-২০২২’ এর আয়োজন করেছে। সম্মেলনে ভারতের রেল, সড়ক, জলপথ, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, ভেসেলে অপারেটর, ই-কমার্স, ওয়্যারহাউজ কোম্পনি, কার্গো কোম্পানি, বৃহৎ অবকাঠামো নির্মাণকারি প্রতিষ্ঠানসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম