ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি- যুক্তরাষ্ট্র

জাতীয় | বাংলাআওয়ার ডেস্ক

(২ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর সোমবার এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে। এতে আরো বলা হয় যে নির্বাচনে সব দল অংশ না নেয়ায় আমরা হতাশ।

সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। 

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন রয়েছে। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকের সাথে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম