ফরিদপুর: বিএনপিকে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবইতো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের মধুখালি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসসম্পদ মন্ত্রী আব্দুর রহমান একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি বলেছিল তাদের ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখলো নির্বাচন হলো। এরপর বলেছিল নির্বাচন হলেও বিদেশীরা স্বীকৃতি দিবে না। বিদেশীরাও স্বীকৃতি দিল। সবইতো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো অবস্থাতেই সামাজিক অপরাধ করবেন না। শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
