ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির জয়নুল আবদিন ফারুক ছাত্রলীগ করত; বললেন ড. হাছান মাহমুদ

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ মার্চ ২০২৪, রবিবার, ৫:৩১ অপরাহ্ন

banglahour

বিএনপির জয়নুল আবদিন ফারুক ছাত্রলীগ করত। পরে ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। যারা ক্ষমতার উচ্ছিষ্টভোগী তারা নানা ধরনের কথা বলে।


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের মামলার হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা মামলা করতে চাইলে করুক, আমিও বসে আছি। আমি সেটার জন্য প্রস্তুত আছি। 

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক একটি টেলিভিশনের টকশোতে বলেছিলেন, রেকর্ড প্রকাশ না করলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে আমরাও আইনগত ব্যবস্থা নেব। এটা আসলে আইনের বিষয় নয়। এসব কথা বলে আসলে… তাদের নেতারা বিভিন্ন দল করত। জয়নুল পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবতা হচ্ছে বিএনপির অনেকেই লাইন দিয়েছিল। অনেকেই গত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য লাইন দিয়েছিল। অনেকের হিসাব মিলে নাই। সেই কারণে তারা ভিন্ন পথে হেঁটেছে। সুতরাং জয়নুল আবদিন ফারুক সাহেব কিংবা অন্য সাহেবরা যা কিছু বলুক না কেন, কারো যখন গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে তখন এরকম অনেকেই বলে।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯